বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মো: এনামুল হক মণ্ডল এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোছা: রঞ্জনা নির্বাচিত হয়েছেন।  
১৯ ফেব্রুয়ারি মোট ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪ কেন্দ্রের অনুষ্ঠিত ভোটগ্রহণ করা হলেও ৫টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ছিল।
সোমবার স্থগিত ওই ৫ ভোটকেন্দ্রের ভোটগ্রহণ করা হয়।
দু’দিন মিলিয়ে সবগুলো কেন্দ্রের ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে ৩২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত মো: এনামুল হক মণ্ডল (উড়োজাহাজ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সাকিল রেজা বাবলা(তালা) পেয়েছেন ২৮ হাজার ৯৫০ ভোট।
একইভাবে সব মিলিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ হাজার ২৭৪ ভোট পেয়ে বিএনপি সমর্থিত মোছা: রঞ্জনা (সেলাই মেশিন) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত লতা খাতুন (হাঁস) পেয়েছেন ২৪ হাজার ৪২৫ ভোট।
রাত ৮টার দিকে জেলার রিটার্নিং অফিসার ও বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: খোরশেদ আলম উল্লেখিত প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ ফেব্রুয়ারি ৪৯টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৪৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির(মোটরসাইকেল) পেয়েছিলেন ৪৯ হাজার ৯২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পু(আনারস) পেয়েছিলেন ২৮ হাজার ১৮৩ ভোট। স্থগিত ৫ ভোটকেন্দ্রের মোট ভোটের সংখ্যা ছিল ১২ হাজার ৭৯৬ এবং ভোটের ব্যবধান ছিল ২১ হাজার ৭৪২ ভোট। সঙ্গত কারণে ভোট ব্যবধানে বিপুলভাবে এগিয়ে থাকায় নির্বাচন কমিশনের অনুমতিক্রমে মোটরসাইকেল প্রতীকের একেএম আহসানুল তৈয়ব জাকিরকে নির্বাচিত ঘোষণা করেন জেলার রিটার্নিং অফিসার।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]