প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়নগঞ্জে সাত হত্যার ঘটনার মূল নায়ক নুর হোসেন ১৯৯১ সালে বিএনপিতে যোগ দিয়েছিল। পরবর্তীতে নূর হোসেন আওয়ামী লীগে যোগ দেয় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন নুর হোসেন ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এমন ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হতো না। কিন্তু আমরা তো ব্যবস্থা নিয়েছে।
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলা নাকি আমি ঘটিয়েছি এমন কথাও তো বিএনপি বলে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা অন্যায়কে অন্যায় বলি। অন্যায়কারী যে দলেরই হোক আমরা কাউকে ছাড় দেই না। আর সে কারণেই আমরা নূর হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছি।
কারো বিরুদ্ধে অভিযোগ এলেই তার বিরুদ্ধে ব্যবস্তা নেয়া যায় না-এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ এলে আগে তথ্য উপাত্ত যোগাড় করতে হয়। তারপরই ব্যবস্থা নিতে হয়।  
নারায়নগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ বিব্রত কীনা-জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর ১৯৯১ সালে অপারেসন ক্লিন হার্টের নামে শত শত মানুষকে হত্যা করা হয়। ক্লিন হার্ট দিয়ে মানুষ মেরে কুলাতে না পেরেই বিএনপি র‌্যাব গঠন করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, রক্ষী বাহিনীর সমালোচনা করছে যারা তারাই র‌্যাব দিয়ে হাজার হাজার মানুষ মেরেছিল তখন আপনারা কোথায় ছিলেন, আপনারা তো র‌্যাবের প্রশংসায় তখন পঞ্চমুখ ছিলেন।
তিনি বলেন, র‌্যাব অনেক ভালো কাজও তো করছে। র‌্যাবের কোন সদস্যের বিরুদ্ধে যখনই কোন অভিযোগ উঠছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]