কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে আহত বাংলাদেশি মুকুল মিয়ার(২৪) মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে খালিসা কোটাল সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে আহত হয় বাংলাদেশি ব্যবসায়ী মুকুল মিয়া। এরপর বিএসএফ সদস্যরা তাকে টেনে-হেঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। শনিবার রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মুকুল মিয়া ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, নিহতের লাশ বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিকেলে হস্তান্তর করবে।
[b]কুড়িগ্রাম, ১ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]
কুড়িগ্রামে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে আহত বাংলাদেশি মুকুল মিয়ার(২৪) মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে খালিসা কোটাল সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে আহত হয় বাংলাদেশি ব্যবসায়ী মুকুল মিয়া। এরপর
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















