চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের নেতাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশি সূত্র্রে জানা যায়, আটককৃতরা হলো দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন (২৬), সদর উপজেলার নতুন ভান্ডারদোয়া গ্রামের সোবার উদ্দীনের ছেলে এনায়েতুল্লাহ (৩৫), কোটালী গ্রামের মৃত ফয়জুল্লাহর ছেলে জামাল (২৮), আলমডাঙ্গা উপজেলার ফকির পাড়া গ্রামের আব্দুল আজীজের ছেলে জনি মিয়া (২২), কফিল উদ্দীনের ছেলে কালু (২০), কলম আলীর ছেলে রমজান আলীর ছেলে (২২) ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল হামিদ (৩০)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।
ঢাকা, এমআর,২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় জামায়াতের নেতাসহ আটক ৭
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের নেতাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। স্থানীয় ও পুলিশি সূত্র্রে জানা যায়, আটককৃতরা





