সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম মোহাম্মাদ হোসেন (২২) বলে জানা যায়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমালপুর উত্তর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোহাম্মাদ হোসেন একই ইউনিয়নের ঘোশালখালী গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি ছগির মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা সকালে ওই এলাকায় হোসেনের গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
শ্যামনগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম মোহাম্মাদ হোসেন (২২) বলে জানা যায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার





