ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৬৪০ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোর পৌনে ৬টায় পাগলা কোস্টগার্ড নদীতে অভিযান চালিয়ে এ জাটকাগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা পিডি অফিসার নূর মোহাম্মদ জানান, ঢাকাগামী মিরাজ-২ ও প্রিন্স অফ হাসান-হোসেন নামের লঞ্চ দুইটি থেকে জাটকাগুলো উদ্ধার করা হয়। পরে তা মুন্সীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় একটি নৌকাও আটক করা হয়েছে।
এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।
মুন্সীগঞ্জ,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
৬৪০ কেজি জাটকা উদ্ধার
ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৬৪০ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার ভোর পৌনে ৬টায় পাগলা কোস্টগার্ড নদীতে অভিযান চালিয়ে এ জাটকাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড কর্মকর্তা





