সহিংসতা, কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট ছিনতাইয়ের মধ্য দিয়ে চতুর্থ উপজেলা নির্বাচনের ৬ষ্ঠ দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। এখন চলছে ভোট গণনা।
এদিকে কেন্দ্র দখল, জাল ভোট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার কারণে কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাচনে দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হচ্ছে- আফজল খাঁন কারিগরী উচ্চ বিদ্যালয় ও ছায়াবিতান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এদিকে বরগুনার তালতলী, কুমিল্লা, কামারখন্দ,বিজয়নগরসহ বেশ কয়েকটি উপজেলায় সকাল থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।
এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মোট ভোটার ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন। নির্বাচনে ৭৪৬টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন বলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে।
নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল শেষ ধাপে ১৪টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। তাই আজ ১২টি উপজেলায় নির্বাচন হচ্ছে। ভোট হচ্ছে রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা; সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার তালতলী, রাজবাড়ীর কালুখালী; গাজীপুর সদর, টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। আর চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়েছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।
[b]ঢাকা, এএম, ১৯ মে (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
শ্রেণীহীন
সহিংসতার মধ্যে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সহিংসতা, কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট ছিনতাইয়ের মধ্য দিয়ে চতুর্থ উপজেলা নির্বাচনের ৬ষ্ঠ দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। এখন চলছে ভোট গণনা।





