কুমিল্লা সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়াকে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাম কিবরিয়ার পারিবারিক সূত্র জানায়, একটি মামলায় জামিনে মুক্তি পেয়ে তিনি কারাগার থেকে বেরিয়ে এলে গেটে তাকে আবার গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত কুমার পাল জানান, ১৯ দলীয় জোটের হরতালের সময় পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাম কিবরিয়া জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক।
ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
কুমিল্লা সিটি কাউন্সিলরকে জেলগেটে গ্রেপ্তার
কুমিল্লা সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়াকে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।