ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বেসরকারি সংস্থা (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে আগামী বুধবার (১৪ মে) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা যায়, ভোটার তালিকা হালনাগাদের প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এনজিও প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম। এ সংক্রান্ত চিঠি রোববার বিকালে (আজ) সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান (আরজু) সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা হালনাগাদ নিয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে বুধবার (১৪ মে) বৈঠক করবে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত চিঠি রোববার বিকালে এনজিও প্রতিনিধি বরাবর পাঠানো হয়েছে।
[b]ঢাকা, এএম, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]