[b]ইবি: [/b]ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর স্থগিতকৃত ভর্তি পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি হতে শুরু হচ্ছে, চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আফজাল হোসেনসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১৮ জানুয়ারি (এ,এইচ ইউনিট), ১৯ জানুয়ারি (বি ইউনিট), ২০ জানুয়ারি (সি ইউনিট), ২১ জানুয়ারি (ডি, ই, এফ ইউনিট) এবং ২২ জানুয়ারি (জি ইউনিট) এর ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২৫ জানুয়ারির মধ্যে। মেধা তালিকা হতে ভর্তি ১ ফেব্রুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি। অপেক্ষামান তালিকা হতে ও  বিভিন্ন কোটায় ভর্তি এবং বিভাগ পরিবর্তন ১৭ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।