[b]ঝিনাইদহ:[/b] ঝিনাইদহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন কে আটক করেছে যৌথবাহিনী।
গতরাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত আটককৃতরা সবাই জামায়াত-শিবির ও বিএনপি কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কয়েকদিন বিরতির পর নতুন করে ঝিনাইদহে এ অভিযান আবারও শুরু হয়েছে। জেলার মহেশপুর-কোচাঁদপুর উপজেলায় জামায়াত-শিবির অধ্যুষিত এলাকায় যৌথবাহিনী বারবার  অভিযান পরিচালনা করছে।