কবি ফজল শাহাবুদ্দীনের জানাজায় এককাতারে অংশ নিলেন সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রবিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস কোর্টে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এরশাদ-ইনু ছাড়াও জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অন্য অংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সাংবাদিক জে জি মোস্তফা প্রমুখ।
জানাজা শেষে কবির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদসহ অন্যরা।
এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দেশে যখন ঐক্যের রাজনীতি খুবই প্রয়োজন তখন কবি ফজল শাহাবুদ্দীনের দরকার ছিল। আমরা তার অভাব ভীষণ অনুভব করব।’
তিনি বলেন, ‘কবি আমাদের মাঝে না থাকলেও তার সৃষ্টি আমাদের মাঝে থাকবে। তিনি তার সৃষ্টি দিয়েই আমাদের কাছে অমর হয়ে থাকবেন।’
কবি ফজল শাহাবুদ্দীনকে বাংলা একাডেমি প্রাঙ্গণে দাফন করা হবে।
রবিবার সকাল সোয়া ১০টার দিকে কবি ফজল শাহাবুদ্দীন রাজধানীর বাসাবোতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
কবি শাহাবুদ্দীনের জানাজায় এককাতারে এরশাদ-ইনু
কবি ফজল শাহাবুদ্দীনের জানাজায় এককাতারে অংশ নিলেন সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
মাসুদ সাঈদী ‘লাশ দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে 'গার্ড অব অনার' প্রদানে’
যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী মানিক পশারীর দাফন এবং তাকে ‘গার্ড অব অনার’ প্রদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তার মতে, মানিক পশারীর লাশ দাফন বা জানাজায় কোনো বাধা ছিল না, তবে আপত্তি ছিল একজন কথিত ‘ভুয়া মুক্তিযোদ্ধাকে’ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের বিষয়ে।
জানাজা থেকে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মদনে জানাজা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজাহারুল ইসলাম জয় (২৬) নামের এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোর শনাক্তের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক শামসুল হক চ্যাম্পিয়নও স্থানীয় যুবদলের এক বহিষ্কৃত নেতা।
বগুড়ার প্রবীণ জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল
বগুড়ায় মহানগর জামায়াতের রুকন ও প্রবীণ নেতা আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) ইন্তেকাল করেছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া মহানগরীর হেলেঞ্চাপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীপু মনি প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
বাংলাদেশের মাটিতে হাসিনার জানাজা হবে না : সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা আসার হুংকার দিচ্ছেন, আসার হলে এসে পড়তেন। তিনি আসবেন না। আপনারা মিলিয়ে নিয়েন বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না, দাফন-কাফন হবে না। তার ওই দিল্লিতেই মরে যেতে হবে এবং তার লাশ হয়তো কোনো এক পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবে দিল্লি। যতই তিনি হুংকার দিক না কেন তার আসার আর কোনো সাহস নাই।
















