হাসিবুল হাসান (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে  পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। তিনি দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়,রাতে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের হাসিবুল হাসানসহ ৭/৮ জন গরু ব্যবসায়ী ভারতে গরু কেনার উদ্দেশ্যে মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
এসময় নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের মহাখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদেরকে ধাওয়া করে হাসিবুল হাসানকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। এরপর বিএসএফ তাকে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যায়।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]