চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের দু'জন যাত্রীর শরীর তল্লাশী চালিয়ে ২৬টি স্বর্ণের বার ও ২০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল জানান, শুক্রবার রাত ৯টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই’র (এফজেড-৫৮২) ফ্লাইটিটি অবতরণ করে।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যাত্রী সেলিম উদ্দিনের দেহ তল্লাশি করে তার মোবাইল, জুতা ও মানি ব্যাগের ভেতর থেকে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
অন্যদিকে একই ফ্লাইটে আসা তাওহিদুল ইসলাম নামে অপর এক যাত্রীর কাছ থেকে দুইটি স্বর্ণের বার ও ২০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।  
আটক  মো. সেলিম উদ্দিনের বাড়ি চট্টাগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাঙ্গিরি ইউনিয়নে।

[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি)//এএইচ/এফএ
[/b]