ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু'টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতি উপজেলার শল্লা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শল্লা নামক স্থানে একটি সুতা ভর্তি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পিছন থেকে একটি রড ভর্তি ট্রাক সুতা ভর্তি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি গাছের সাথে ধাক্কা খায়। এতে সুতা ভর্তি ট্রাকের  ড্রাইভার ও হেলপার এবং রড ভর্তি ট্রাকের হেলপার মারা যায়।
তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]