চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩টি উপজেলায় আগামী ১৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য ১৩ উপজেলার ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উপজেলাগুলোতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭২৪টি, ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৭৬৭টি এবং স্থায়ী কেন্দ্র থাকবে ৩৮১টি। আর ভোটার সংখ্যা ১৭ লাখ ৫৪ হাজার ৭৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৬৯ হাজার ৯০১ জন। মহিলা ভোটার ৮ লাখ ৮৪ হাজার ৮৫৫ জন।
গত ১৬ এপ্রিল ১৪টি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও আদালেতর (হাইকোর্টের) রিটের কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
[b]ঢাকা,এএম,২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
১৩ উপজেলায় ৭২৪টি ভোটকেন্দ্র চূড়ান্ত
চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফায় ১৩টি উপজেলায় আগামী ১৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য ১৩ উপজেলার ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)





