রাজধানীর ভাষানটেক ও কারওয়ানবাজারে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ পুলিশ সূত্র জানায়,তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ককটেলসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। প্রেফতার হওয়া সকলেই ডাকাতদলের সদস্য। শনিবার গভীর রাতে পৃথক দু’টি অভিযানে তাদের আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাষানটেক থানা পুলিশ রাত আড়াইটার দিকে থানা এলাকা থেকে ছয় ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকুতরা হলেন- মেহেদী হাসান রানা, তোফাজ্জল ইসলাম, লিয়াকত আলী, নান্নু মিয়া, যুবরাজ ও রফিকুল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে আটক করা হয়।
অপরদিকে ভাষানটেক থানা পুলিশের একটি দল শনিবার গভীর রাতে কারওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিনজনকে গ্রেফতার করে।
তারা হলেন- শাহজাহান, হিমেল ও আলফাজ।
তাদের কাছে থাকা আটটি ককটেল, আটটি চাপাতি, গ্রিল ভাঙ্গার দু’টি মেশিন, সিন্দুক ভাঙ্গার কাজে ব্যবহৃত একটি যন্ত্র, একটি শাবল, একটি হ্যাকসো ব্লেড, একটি খেলনা পিস্তুল ও দু’টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ডাকাত চক্র লুণ্ঠিত মালামাল বহন করার জন্য যে ট্রাকটি ব্যবহার করে সেটিও (ঢাকা মেট্রো ঢ-১১-৫৬৫) আটক করা হয়েছে। ট্রাকের নম্বর প্লেটের শেষ নম্বরটি ঘষামাজা করার কারণে সেটি অস্পষ্ট হয়ে গেছে।
ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি.কম) // জিই