সীমানা পুনঃনির্ধারণের জটিলতাসহ বিভিন্ন সমস্যার কারণে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন শীঘ্রই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক।
বুধবার নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার হেরে যাওয়ার ভয়ে জাতীয় নির্বাচন দিচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। এটা জাতীয় সংসদ নির্বাচন নয়। এই কথাটি জাতীয় সংসদ নির্বাচনের আগে বললে যুক্তিযুক্ত হতো।
এছাড়া বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনার কর্মকর্তাদের নির্বাচনী আইন ভঙ্গের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সিইসি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের কর্মকর্তারা সচেতনভাবে নির্বাচনী আইন ভঙ্গ করে কি না তার গ্যারান্টি নির্বাচন কমিশন দিতে পারে না। তবে আমার প্রতিষ্ঠানের কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা হয়েছে অনেক বেশি স্বীকার করে মোবারক বলেন, সহিংসতা হয়েছে এটা সত্য তবে আমরা সাধ্যমতো চেষ্টা করবো যেন এ ধররের সহিংসতা আর না হয়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে চেষ্টাই করা হচ্ছে।
প্রয়োজনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিগগির হচ্ছে না ডিসিসি নির্বাচন: ইসি
সীমানা পুনঃনির্ধারণের জটিলতাসহ বিভিন্ন সমস্যার কারণে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন শীঘ্রই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















