[b]সাভার: [/b]শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো ডাক্তার বাড়ি স্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় সড়ক পারাপারের মূহুর্তে আবদুল্লাহপুর-নবীনগর গামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে রেজিয়া (৪৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হন।
এ ব্যাপারে পুলিশের এসআই নাজমুল জানান,নিহত রেজিয়া সড়ক পারাপারের মূহুর্তে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের লাশ পরে উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
নিহত রেজিয়া টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন আউসপাড়া গ্রামের আবদুল হামিদের স্ত্রী। সে জিরাবো এলাকার এ্যাপোলো প্রিন্টিং নামে একটি কারখানায় চাকুরি করত। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
শ্রেণীহীন
আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত
শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো ডাক্তার বাড়ি স্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় সড়ক পারাপারের মূহুর্তে আবদুল্লাহপুর-নবীনগর গামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে রেজিয়া (৪৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হন।





