লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর সীমান্তে মঙ্গলবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আহত ওই কৃষক ইসলামনগর গ্রামের আনছার উদ্দিনের পুত্র আ. জলিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ওই সীমান্তে ৮০২-৩ নং আন্তর্জাতিক মেইল পিলারের মাঝামাঝি এলাকায় ভুট্টা ক্ষেতে সেচ দিতে যায় কৃষক আ. জলিল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উপনচুকি ডাকুয়াটারী ক্যাম্পের টহলদল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই কৃষককে রাইফেল’র বাট দিয়ে আঘাত করে।
ঘটনাটি স্থানীয় লোকজন ৭ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে জানালে বিএসএফ চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বাউরা ইউনিয়ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৭ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কুচুলিবাড়ী ক্যাম্পের পক্ষে থেকে বিএসএফ’কে প্রতিবাদ পাঠানো হলে পরে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক বিকেলে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
৭ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রংপুর ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল রোকুনুদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]