প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, চালকদের আরও সতর্কতার সাথে গাড়ী চালাতে হবে।
সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দোয়া ও বিশেষ প্রার্থনা সভায় তিনি এ আহ্বান জানান।
শনিবার যশোর জেলার চৌগাছায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বনভোজনের গাড়ী দুর্ঘটনায় ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। তাদের স্মরণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারাদেশে দোয়া অনুষ্ঠানের ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, সতর্কতার সাথে গাড়ী চালালে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ফলে অনেক মূল্যবান জীবন রক্ষা পেতে পারে। তিনি উপযুক্ত প্রশিক্ষণের উপর জোর দিয়ে চালকদের সতর্কতার সাথে গাড়ী চালানোর পরামর্শ দেন।
মন্ত্রী প্রার্থনা সভায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন ও ঢাকা জেলা শিক্ষা অফিসার শিরিন আক্তারসহ মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতিঝিল এজিবি কলোনীর মসজিদের পেশ ইমাম নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
[b]ঢাকা,১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
চালকদের আরও সতর্ক হতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, চালকদের আরও সতর্কতার সাথে গাড়ী চালাতে হবে। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দোয়া ও বিশেষ প্রার্থনা সভায় তিনি এ





