উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিপুলসংখ্যক প্রার্থীর পরাজয়কে অপ্রত্যাশিত বলে বর্ণনা করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংগঠনিক দুর্বলতার কারণে এমনটি হয়েছে। বিষয়টি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
শনিবার যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপজেলা নির্বাচনে জামায়াতে ইসলামীর ভোট বৃদ্ধি এবং বেশিসংখ্যক প্রার্থীর জয়লাভ প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচন স্থানীয় ইস্যুতে হয়। এখানে জাতীয় রাজনীতির কোনো প্রতিফলন ঘটে না। তবে সব উপজেলা নির্বাচন শেষ হওয়ার পর কারণ খতিয়ে দেখা হবে।
যোগাযোগমন্ত্রী সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে যশোর আসেন। এরপর তিনি যশোর-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস রোডে ভৈরব নদের ওপর বাবলতলা ব্রিজের নির্মাণকাজ দেখেন। সেখান থেকে তিনি যশোর-খুপ্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি দশবার এখানে এসেছি। কিন্তু তারপরও এ সড়কের কাজ শেষ হয়নি। এ জন্য ঠিকাদারের গাফিলতি ও অবহেলা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইউলিঙ্ক ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করা হল। প্রতিষ্ঠানটির কার্যাদেশও আজই বাতিল করা হল। আগামীকালই ১৯ কোটি ৫০ লাখ টাকার নতুন টেন্ডার আহ্বান করা হবে।’
বাবলাতলা ব্রিজ নির্মাণকাজ পরিদর্শন শেষে মন্ত্রী যশোর-খুলনা মহাসড়কের দিকে যাওয়ার সময় শহরের মণিহার এলাকার রাস্তা ইজিবাইকের দখলে দেখতে পান। এসময় তিনি দায়িত্বরত পুলিশকে বলেন, ‘সমস্ত রাস্তাই কি ইজিবাইক দখল করে রাখবে? প্লিজ স্টপ ইট।’
মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আবদুর রব, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সাংগঠনিক দুর্বলতা উপজেলা নির্বাচনে পরাজয়: যোগাযোগমন্ত্রী
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিপুলসংখ্যক প্রার্থীর পরাজয়কে অপ্রত্যাশিত বলে বর্ণনা করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংগঠনিক দুর্বলতার কারণে এমনটি হয়েছে। বিষয়টি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।





