ফতুল্লায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় জেলা পুলিশ লাইনের পেছনের ডোবা থেকে নিহতের গলায় দড়ি পেঁছানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ এ লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল লতিফ জানান, স্থানীয় লোকজনের দেয়া সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরে ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে ২-৩দিন পূর্বে দুবৃত্তরা পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি পুলিশ লাইনের পেছনের ডোবায় ফেলে দেয়।
[b]ঢাকা, ৩০ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]