[b]ঢাকা : [/b]সুপ্রিকোর্টে আওয়ামীলীগের হামলার প্রতিবাদে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
সোমবার সকাল ১০টা থেকে সুপ্রিমকোর্ট বারের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচিতে শতাধিক আইনজীবী অংশ নেন।
এ কর্মসূচি দুপুর একটা পর্যন্ত চলবে বলে জানা যায়।
উল্লেখ্য, বিএনপির ডাকা মার্চ ফর ডেমোক্রেসী কর্মসূচি চলাকালে গত ২৯ এবং ৩০ ডিসেম্বর আওয়মীলীগ কর্মীরা সুপ্রিম কোর্টে হামলা চালায়।