[b]ফেনী:[/b]  শহরের বড় বাজারে অস্ত্র ঠেকিয়ে গাড়ি ভাংচুর ও দোকানে দোকানে চাঁদা আদায়ের সময় ব্যবসায়ী নেতারা আবদুল আল নোমান নবীর ও তামজিদ হাসান শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের ইসলামপুর রোডে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় অস্ত্র ও একটি চোরা উদ্ধার করে।
পুলিশ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন শহরের বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ীদের মারধর করে একটি সন্ত্রসী চক্র টাকা ছিনতাই, মালবাহী গাড়ী ভাংচুর ও লুটপাট করে আসছিল।
ব্যবসায়ীরা এ অভিযোগ পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে জানিয়ে আসলেও কোনো রকম প্রতিকার না পেয়ে অবশেষে আজ সংঘবদ্ধ সন্ত্রসী চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদে আটক যুবকদ্বয় জানিয়েছে, রায়হান ও জিসান তাদের দলনেতা।