এরাজ উদ্দিন নামে এক দিনমজুরকে পিটিয়ে ৫০০ টাকা আদায় করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজশাহীর মুণ্ডুমালা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেনের বিরুদ্ধে শুক্রবার জেলা পুলিশ সুপার ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
ছোটভাই এরশাদ আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে এরাজ নগরীর কাঁকনহাটে যাচ্ছিলেন। মুণ্ডমালা পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় শহীদুল নামে একজন তার কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এরাজকে মুণ্ডুমালা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় শহীদুল।
তিনি বলেন, শহীদুলের কথামত ওই পুলিশ ফাঁড়ির এএসআই ফরহাদ লাঠি দিয়ে এরাজকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে পুলিশকে পাঁচশ টাকা দিয়ে তাকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আশিক চৌধুরী জানান, এরাজ উদ্দীনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে।
অভিযুক্ত এএসআই ফরহাদ হোসেন বলেন, ফাঁড়িতে এনে সামান্য পিটুনি দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
দিনমজুরকে পিটিয়ে চাঁদা নিলো পুলিশ
এরাজ উদ্দিন নামে এক দিনমজুরকে পিটিয়ে ৫০০ টাকা আদায় করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজশাহীর মুণ্ডুমালা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেনের বিরুদ্ধে শুক্রবার জেলা পুলিশ সুপার ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে





