কক্সবাজারের রামু উপজেলায় ৪৫ বছরের এক মধ্যবয়সী ব্যক্তির সঙ্গে ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়ে নিয়ে আলোড়ন তৈরী হয়েছে।
রোববার আনুমানিক রাত দেড়টায় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের হাফেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কনে তাহমিনা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- বর কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উত্তর পাতলি এলাকার আবুল কালাম(৪৫), কনের বাবা মো. শামশু (৫০) ও মা রুবি আক্তার (৪৫)। তাদের বাড়ি রামু উপজেলার রাজারকুল হাফেজ পাড়া গ্রামে। বিয়েতে সহায়তার অভিযোগে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী উত্তর পাতলির মরহুম হাজী কালামের ছেলে মো. ইব্রাহিম খলিলকেও আটক করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) মিল্টন দে জানান, বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
কক্সবাজারে বাল্যবিবাহ: আটক ৪
কক্সবাজারের রামু উপজেলায় ৪৫ বছরের এক মধ্যবয়সী ব্যক্তির সঙ্গে ৮ম শ্রেণীর ছাত্রীর বিয়ে নিয়ে আলোড়ন তৈরী হয়েছে। রোববার আনুমানিক রাত দেড়টায় রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের হাফেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কনে তাহমিনা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ।





