টাঙ্গাইল -৮ (বাসাইল-সখীপুর) উপ নির্বাচনে প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
তিনি মোট ভোট পেয়েছেন ৭৩ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ হাজার ৫৬ ভোট।
বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে  স্থগিত হওয়া সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা ইদি আমিন ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। স্থগিত কেন্দ্রের ফলাফলসহ ১১৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ওই কেন্দ্রে ২ হাজার ৭০১ ভোটের মধ্যে ২ হাজার ৮৯ জন ভোটার ভোট দেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে ৩৪২ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা হরিণ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭২৭ ভোট।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]