রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী কবরস্থানে পিলখানায় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবদীন বীরবিক্রম এ শ্রদ্ধা জানান।
এছাড়া তিন বাহিনী প্রধান, বিজিবিসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদনের পরে তিন বাহিনী ও বিজিবি মহাপরিচালক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
পরে সাবেক সেনা প্রধান এইচএম এরশাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, শহীদ সেনা পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তরে একদল বিপদগামী জওয়ানের হাতে সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা, তাদের পরিবারের দুইজন সদস্য ও একজন সৈনিক শাহাদাৎবরণ করেন।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
শহীদ সেনা কর্মতর্কাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী কবরস্থানে পিলখানায় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন





