শেরপুর: শেরপুর সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আজ রোববার সকালে আগুন লাগে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য ও অন্যরা আগুন নেভান।
আগুনে একটি ব্যালট বাক্স, একটি টাইপ রাইটার মেশিন,কিছু পুরোনো ভোটার তালিকাসহ বেশ কিছু কাগজপত্র ও চারটি চেয়ার পুড়ে গেছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন ফারজানা প্রথম আলোকে জানান,মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় ও অনুসন্ধানের জন্য রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এমন সংবাদের পর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন,পুলিশ সুপার মেহেদুল করিমসহ র্যা ব ও পুলিশ কর্মকর্তারা