[b]রাজশাহী:[/b] দুর্বৃত্তদের দেয়া আগুনে ঝলসে যাওয়া পশ্চিমাঞ্চল রেলের সহকারি ট্রেনচালক মাহাবুব রহমান বুলবুলকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার রেলমন্ত্রী মুজিবুল হক রাজশাহী রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাহবুব রহমান বুলবুলের হাতে ওই অর্থ তুলে দেন।
গত ৮ জানুয়ারি জীবন বাজি রেখে দুর্ঘটনার হাত থেকে দেড় হাজার যাত্রীকে ও ট্রেনটি রক্ষা করতে সক্ষম হন আগুনে দগ্ধ ওই ট্রেন চালক।
এসময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন,পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম,রেলওয়ে হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনসহ পশ্চিম রেলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি অগ্নিদগ্ধ ট্রেন চালক মাহবুব রহমান বুলবুলের খোঁজ নিতে ছুটে এসেছেন। সরকার তার চিকিৎসার সকল খরচ বহন করবে।
এছাড়া প্রাথমিকভাবে তাকে ১ লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হলো।
শ্রেণীহীন
রাজশাহীতে দগ্ধ ট্রেনচালককে আর্থিক অনুদান
দুর্বৃত্তদের দেয়া আগুনে ঝলসে যাওয়া পশ্চিমাঞ্চল রেলের সহকারি ট্রেনচালক মাহাবুব রহমান বুলবুলকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।





