হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, আল্লামা শাহ আহমদ শফী ও দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও মুসলিম জনতা হেফাজতে ইসলামের প্লাটফরমে ঐক্যবদ্ধ হয়ে ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে অবর্তীর্ন হয়েছেন। এই আন্দোলন থেকে ইউটার্ন নেয়ার কোনো প্রশ্নই আসে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হেফাজতে ইসলাম কোনো দল বা ফেরকার লেজুরবৃত্তি করে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক ঈমানি সংগঠন। তাই ১৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, আমাদের এই অরাজনৈতিক আন্দোলন শান্তি-শৃঙ্খলার সঙ্গে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ বলেন, চট্রগ্রামের লালদিঘীর ময়দানে গত ১১ এপ্রিল আল্লামা আহমদ শফীর যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ সঠিক। হেফাজতে ইসলাম মূলত কোনো দল বা ব্যক্তিকে শত্রু মনে করে না। যারা কুরআন-হাদীস, আলেম-ওলামা ও দ্বীনের বিরোধিতা করে হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে। কেননা তারা ইসলাম ও মানবতার শত্রু। কেউ যদি কোনো ভুল করে অতপর সঠিক পথে ফিরে আসতে চায় হেফাজত তার জন্যও দরজা খোলা রাখবে।
নেতৃবৃন্দ আরো বলেন, রেলওয়ের যে জায়গাটি লিজ নেওয়া হচ্ছে তা হাটহাজারী মাদরাসার জন্য। আল্লামা আহমদ শফীর ব্যক্তিগত সম্পদ হিসাবে লিজ নিচ্ছেন না। সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। সরকারের পরিত্যাক্ত অনেক জমিই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনে লিজ নিয়ে থাকে। সে হিসেবে সরকারের এই ভূমিটি যদি মাদরাসার কাজে আসে তাতে দোষের কিছু নেই। তাই বিরোধিতা, মিথ্যা ও ষড়যন্ত্রের পথ পরিহার করে সত্য ও হেদায়াতের পথে এগিয়ে আসুন।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
লিজ নেওয়া জমি হাটহাজারী মাদরাসার জন্য: হেফাজত
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, আল্লামা শাহ আহমদ শফী ও দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও মুসলিম জনতা হেফাজতে ইসলামের প্লাটফরমে ঐক্যবদ্ধ





