শুক্রবার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি জানান, যারা কওমি ধারার সাত দলের বৈঠক বা অন্যান্য জোটে ছিলেন, তারা আজও ১১ দলের প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন। তাদের এই সশরীরে উপস্থিতিয়েই প্রমাণ করে জোট অটুট রয়েছে এবং কোনো ফাটল ধরেনি। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, তা নিয়েই ১১ দল সামনের দিকে এগিয়ে যাবে।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জনগণের গণরায়কে উপেক্ষার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের ওপর চপেটাঘাত করেছে। সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই ক্ষমতায় এসেছে বিএনপি। উল্টো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করছে তারা।

প্রতিযোগিতার ভিত্তিতে এখন দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং করা হয়, তবে সরকারের পরিণতি খারাপ হবে।

এস