[b]মেহেরপুর:[/b] জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক তারিক মুহাম্মদ সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ২টায় শহরের ইসলামী ব্যাংকের সামনে থেকে ডিবি ও সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আকতার জানান,গোপন সংবাদের ভিত্তিতে ইসলামী ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাইফুল ইসলামের নামে সড়কের পাশে গাছ কাটা, নাশকাতা সৃষ্টি, পুলিশের কর্তব্য কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।