বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হয়েছে ভোট উৎসব।
১৬তম লোকসভা নির্বাচনে ৯ দফার প্রথম দফা ভোটগ্রহণ সোমবার ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য আসাম ও ত্রিপুরার ৬টি আসনে নির্বিঘ্নেই শেষ হলো৷
সর্বশেষ খবর অনুযায়ী আসামে ৫টি আসনে ভোট পড়েছে ৭২.৫ শতাংশ৷
অন্যদিকে অাসামকে টেক্কা দিয়ে এখনও পর্যন্ত প্রতিবেশী রাজ্য ত্রিপুরার ১টি আসনে ৮৪ শতাংশ ভোট পড়েছে।
এদিন অাসামের পাঁচটি কেন্দ্রে ৬৪.৪ লাখ ভোটারের ৭২ শতাংশের ভোটে তালাবন্দি হয় ৫১ জন প্রার্থীর ভাগ্য৷ এর মধ্যে রয়েছেন দুইজন কেন্দ্রীয় মন্ত্রী, রযছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও।
ভোটের সময় শেষ হওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে ছিল লম্বা লাইন৷ বিকেল ৫টা পর্যন্ত তেজপুরে ৭৩ শতাংশ, জোরহাটে ৭৫ শতাংশ, লখিমপুরে ৬৭ শতাংশ, ডিব্রুগড়ে ৭০ শতাংশ ও কোলিয়াবোরে ৭২ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
অন্যদিকে বাম শাসিত ত্রিপুরা রাজ্যের একটি লোকসভা কেন্দ্রে ৮৪ শতাংশ ভোট পড়েছে৷ সেখানে মোট ভোটার ছিল ১২ লাখ৷
অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় ৫ রাজ্যের ৭ আসনে ২য় দফায় ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। রাজ্যগুলো হচ্ছে- অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যাণ্ড।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস
[/b]
শ্রেণীহীন
প্রথম দফায় আসামে ৭৩, ত্রিপুরায় ৮৪ শতাংশ ভোট
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হয়েছে ভোট উৎসব। ১৬তম লোকসভা নির্বাচনে ৯ দফার প্রথম দফা ভোটগ্রহণ সোমবার ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য আসাম ও ত্রিপুরার ৬টি





