[b]সিরাজগঞ্জ: [/b]জেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যা্লী থেকে ঔষুধের দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ শহরের এস এস রোড থেকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের র্যািলি ২নং খলিফা পট্টি দিয়ে অতিক্রম করার সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী মা মেডিসিন কর্ণারে লুটপাট ও ভাঙচুর চালায়।
পুলিশ ও দলীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে ঔষুধ ব্যবসায়ীরা প্রায় ৩০মিনিট সকল দোকান বন্ধ রাখে।
জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান খোলেন।





