[b]ঢাকা:[/b] বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ঠ হয়েছে শ্রীলঙ্কার পর্যবেক্ষক দল। ফলে শ্রীলঙ্কার সফর নিয়ে দুশ্চিন্তা কেটে গেল বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)'র। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নিজেদের সন্তুষ্টর কথা জানান দেশটির ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা।
কয়েক দিন আগে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন ও নিরাপত্তা পরিকল্পনা পর্যবেক্ষণে মোহন ডি সিলভার সঙ্গে এসেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী অজিত জয়াসেকারাও।
ভেন্যু পরিদর্শন ও নিরাপত্তা পরিকল্পনা পর্যবেক্ষণের পর মঙ্গলবার বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোহন ডি সিলভা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, আমরা নিরাপত্তা পরিকল্পনা দেখে খুবই খুশি এবং আনন্দিত। আমরা আমাদের বোর্ডের কাছে এ বিষয়টি উপস্থাপন করবো। খেলার আগে আমাদের প্রধান কাজ ছিলো, নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা। এ বিষয়ে আমরা ডিএমপি কমিশনারের কাছ থেকে পুরোপুরি আশ্বাস পেয়েছি।
সিলেট স্টেডিয়াম কেন পরিদর্শনে যাননি-এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষে পর্যবেক্ষণে আসা মোহন ডি সিলভা বলেন, সিলেট নতুন স্টেডিয়াম। আমাদের পছন্দের স্টেডিয়াম হলেও একদিনের ম্যাচ হওয়ার হওয়ার কারণে সেখানে যেতে চাইছি না।
শ্রীলঙ্কান পর্যবেক্ষকদের এমন সন্তোষ প্রকাশে বেজায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক প্রধান মঞ্জুর কাদেরও।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে তারা খুব খুশি। আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এ বিষয়ে তাদের বুঝিয়ে বলেছেন। নিরাপত্তার ব্যাপারে আমাদের সর্বোচ্চ অবস্থানের কথা জানিয়েছেন।
শ্রেণীহীন
সন্তুষ্ট শ্রীলঙ্কার পর্যবেক্ষক দল
ঢাকা: বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ঠ হয়েছে শ্রীলঙ্কার পর্যবেক্ষক দল। ফলে শ্রীলঙ্কার সফর নিয়ে দুশ্চিন্তা কেটে গেল বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)'র।





