[b]ফরিদপুর:[/b] ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে পিছিয়ে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
সর্বশেষ বেসরকারিভাবে প্রাপ্ত ১৬৬ টি কেন্দ্রের মধ্যে ৫৩ টি কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর চেয়ে প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে রায়েছেন তিনি।
এদিকে,ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে,ভাঙ্গা উপজেলার সদরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ টি ও ছিলাধরচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১টি জাল ভোট দেয়ার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রেণীহীন
ফরিদপুরে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী
ফরিদপুর: ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে পিছিয়ে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। সর্বশেষ বেসরকারিভাবে প্রাপ্ত ১৬৬ টি কেন্দ্রের মধ্যে ৫৩ টি কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর চেয়ে প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে রায়েছেন তিনি।





