ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি কেড়ে নিল জনি ইসলাম(৩০) নামে এক বাংলাদেশি যুবকের প্রাণ।
সোমবার ভোর ৪টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এ ঘটনা ঘটে।
হাটখোলা সীমান্তের ২৮১ মেইন পিলার থেকে ভারতের ১৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। জনি ইসলাম পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান,জনি ভোর রাতে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জনি গুরুতর আহত হলে বিএসএফ সদস্যরা তাঁকে ভারতের বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়। সকাল আটটার দিকে তিনি মারা যান।
আজ দুপুর ১২টায় হাটখোলা সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হবে। বৈঠক শেষে বিএসএফ সদস্যরা জনির মরদেহ হস্তান্তর করবে বলেও জানান তিনি।
[b]ঢাকা,৫ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]