তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৮৬ রানে অল-আউট করে ৪৪ রানে এগিয়ে থাকলেও শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা।
তবে মুশফিকুর রহিম ও ইয়াসির আলী মিলে শেষ করেন দিন। চতুর্থ দিনের শুরুর বলেই হাসান আলীকে চার হাঁকিয়ে দিন শুরু করলেও একবল পরেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় মুশফিককে।
এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন দাস ও ইয়াসির। দুজনেই সামলাচ্ছিলেন দারুণভাবে। তবে শাহীন শাহ আফ্রিদির দ্রুত গতির বাউন্সার মাথায় লাগার পর অনেক্ষণ ধরে পর্যবেক্ষনের পর আবারও ব্যাটিং শুরু করেন ইয়াসির।
কিন্তু কিছুক্ষণ পর আর সম্ভব হয়নি উইকেটে থাকা। নোমান আলীর ওভার ব্যাটিং করার পর মাঠ ছাড়েন ইয়াসির। অবসরে যাবার আগে ৭২ বলে ৩৬ রান করেছেন।
২৫ রানে অপরাজিত থাকা লিটনের সঙ্গে ব্যাট করতে নেমেছেন মেহেদী মিরাজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে বাংলাদেশ, লিড ১৫১ নিয়েছে রানের।
এইচএন





