চট্টগ্রামে নগরের সদরঘাট থানার পূর্ব মাদার বাড়ি এলাকায় জানে আলম নামে (৪০) এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুবৃত্তরা।
পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটতে পারে ।
বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানে আলম পূর্ব মাদার বাড়ির আবুল খায়ের মসজিদ বাড়ির মৃত আব্দুল আজিজের সন্তান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সালাউদ্দিন টাইম নিউজ বিডিকে জানান, সড়রঘাট থানার পূর্ব মাদার বাড়ি মুক্তিযোদ্ধা ক্লাবের ভেতরে বুধবার সকালে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারিরা জানে আলমকে চমেক হাসপাতালে নিয়ে আসে।
সেখানে আনার পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কনস্টেবল সালাউদ্দিন জানান, জানে আলমের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
[b]চট্টগ্রাম, জানুয়ারি ২৯, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামে নগরের সদরঘাট থানার পূর্ব মাদার বাড়ি এলাকায় জানে আলম নামে (৪০) এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুবৃত্তরা। পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটতে পারে । বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে





