পটিয়ায় অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ধলঘাট ইউনিয়নের করনখাইন গ্রামের আবদুল কাদিরের বাড়ীতে বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ভোর রাতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তার আগেই ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
এতে মৃত কবির আহমাদের দুই ছেলে মু. ইদ্রিস ও মু. ইসহাকের ঘরের প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়। বর্তমানে দুই পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
এ ব্যাপারে ধলঘাট ইউপি চেয়ারম্যান ছালামত উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ঘুমন্ত অবস্থায় পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও কোন আসবাবপত্র বের করতে পারেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
[b]চট্টগ্রাম, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পটিয়ায় অগ্নিকাণ্ডে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
পটিয়ায় অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ধলঘাট ইউনিয়নের করনখাইন গ্রামের আবদুল কাদিরের বাড়ীতে বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ভোর রাতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।





