রাজধানীর খিলগাঁওয়ের নড়াই খাল থেকে আড়াই বছরের অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালের দিকে এই শিশুর লাশ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার এসআই সুশঙ্কর পাল জানান, খিলগাঁওয়ের ত্রিমোহনী নড়াই খালের একটি ক্লাবের ঘাট থেকে শুক্রবার বিকাল ৪টার দিকে অজ্ঞাত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, স্থানীয়রা শিশুটিকে ভাসমান দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে। পুলিশ শিশুটির পরিচয় জানার চেষ্টা করছে।
এসআই জানান, নিহত শিশুটির শরীরে কোন ক্ষত পাওয়া যায়নি। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
রাজধানীতে শিশুর লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের নড়াই খাল থেকে আড়াই বছরের অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালের দিকে এই শিশুর লাশ উদ্ধার করা হয়। খিলগাঁও থানার এসআই সুশঙ্কর পাল জানান





