মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দিতে শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ২২জন আহত হয়েছে।
আলী হোসেন ও কাওসার দেওয়ানের মধ্যে সামান্য কথা কাটাকাটির জের ধরে দুপুর আড়াইটার দিকে গ্রামবাসীদের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় বলে জানা গেছে।
আহতদের মধ্যে হোসনে আরা (৫০),আলী হোসেন (৪৫),আব্দুল হামিদ (৫৫),আবুল হোসেন (৫০),কাজলী বেগম (২৮),আমেনা বেগম (৪৫),কাওসার দেওয়ান (৬০),রায়হান দেওয়ান (১৪),রাকিব (১৮) ও রিংকি আক্তারকে (২২) রক্তাক্ত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের নাম জানা যায়নি।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন জানান,কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রসস্ত্র ব্যবহার করে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মুন্সীগঞ্জে দু'পক্ষের সংঘর্ষ, আহত ২২
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দিতে শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ২২জন আহত হয়েছে





