[b]কুড়িগ্রাম:[/b] জেলার ভুরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দুরে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত ঘেঁষা দিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে এই হত্যাকাণ্ড চালায়।
নিহতরা হলেন- গৃহকর্তা সুলতান মিয়া, স্ত্রী হাজেরা বেগম, নাতনী রোমানা বেগম ও আনিকা। অপর একজন নাতনী এসএসসি পরীক্ষার্থী মৌসুমীকে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এটি শুধু চুরি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে এটি একটি চুরির ঘটনা মনে হচ্ছে।
নিহত গৃহকর্তা সুলতান মিয়ার ভাতিজা মমিনুল ইসলাম জানান, এটি শুধু চুরি নয় দুর্বৃত্তদেও পরিকল্পিত হত্যাকাণ্ড। এর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে।
পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, ঘটনাটি শুনেছি। অত্যন্ত মর্মান্তিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সদস্য একটি দল পৌঁছেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শ্রেণীহীন
কুড়িগ্রামে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।





