সাতক্ষীরায় পুলিশের গুলিতে জামায়াত কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম সিরাজুল ইসলাম (৪৫)।
আজ মঙ্গলবার ভোর ৪টার সময় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলাম দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
দেবহাটা থানার ওসি জালালউদ্দিন জানান, দেবহাটা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার আসামি সিরাজুল ইসলামকে সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ভোরের দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কেওড়াতলায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা জামায়াতের লোকজন পুলিশকে লক্ষ্য করে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলে সিরাজুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি দাবি করেন, এসময় আমিরুল ইসলাম ও সাইদুল ইসলাম নামের পুলিশের দুই কনস্টেবল আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।[b]
ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় পুলিশের গুলিতে জামায়াত কর্মী নিহত
সাতক্ষীরায় পুলিশের গুলিতে জামায়াত কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম সিরাজুল ইসলাম (৪৫)। আজ মঙ্গলবার ভোর ৪টার সময় দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলাম দেবহাটা





