মাগুরা জেলার চার উপজেলায় চলতি রবি মৌসুমে স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদে কৃষকদের বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে। স্থানীয় জাতের চেয়ে এর ফলন অধিক হওয়ার চাষিরা এ সরিষা চাষের প্রতি ঝুঁকছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় প্রায় ১১ হাজার ৫৯০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ২৫০, শালিখা উপজেলায় ৩ হাজার ৫৩০, মহম্মদপুর উপজেলায় ৮৫০ এবং শ্রীপুর উপজেলায় ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
চলতি মৌসুমে কৃষি বিভাগের সহযোগিতায় প্রায় ৭৫ ভাগ জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের সরিষার চাষ বেশি হয়েছে। এর মধ্যে বারি-সরিষা ৬ ও ৯ এবং বিনা-সরিষা ৩ ও ৪ ছাড়াও স্থানীয় জাতের পাশাপাশি সম্পদ, টরি-৭, পাক্কা রাই সরিষার চাষ হয়েছে। তবে উচ্চফলন জাতের সরিষায় স্থানীয় জাতের তুলনায় দেড় থেকে দুই গুণ বেশি ফলন হয়।
স্থানীয় জাতের সরিষায় যেখানে হেক্টর প্রতি ফলন হয় ০.৫ থেকে ০.৬ টন সেখানে উচ্চ ফলনশীল জাতের হেক্টরপ্রতি ফলন হয় ১ থেকে দেড় টন। এ কারণে সরিয়া চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। উচ্চফলনশীল জাতের চাষ বেশি হওয়ায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই/এফএ
[/b]
শ্রেণীহীন
মাগুরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
মাগুরা জেলার চার উপজেলায় চলতি রবি মৌসুমে স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদে কৃষকদের বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে। স্থানীয় জাতের চেয়ে এর ফলন অধিক হওয়ার চাষিরা এ সরিষা চাষের প্রতি ঝুঁকছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় প্রায় ১১ হাজার ৫৯০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে





