[b]ঢাকা:[/b] নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে যৌথসভার আহ্বান করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুর ৩টায় শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় সংসদ সদস্যদের নিয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি উক্ত সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
শ্রেণীহীন
মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা
ঢাকা: নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে যৌথসভার আহ্বান করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর ৩টায় শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।





