পটুয়াখালী সদর উপজেলার মরিচবুড়ি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা ও দিব্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম ও সহকারী রিটার্নিং অফিসার তথ্য জানিয়েছেন।
নুরে আলম জানান, বড়বাঘাই ইউনিয়নের বড়াইকাঠি ভোটকেন্দ্রসহ মোট ৪টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করা হয়েছে। সহিংসতা ও জাল ভোটের অভিযোগে এসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এদিকে বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন মৃধা অভিযোগ করে বলেন, পটুয়াখালীর সদর উপজেলার ৮৬টি ভোট কেন্দ্র সকাল ৯টা মধ্যে আওয়ামী লীগের কর্মীরা দখল করে নিয়েছে।
[b]পটুয়াখালী, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
শ্রেণীহীন
সহিংসতা ও জাল ভোটের অভিযোগে পটুয়াখালীতে ৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুড়ি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা ও দিব্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।