রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেটের সামনে দায়িত্বরত অবস্থায়  আব্দুল আলীম (২৮) নামের এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী দুই যুবক।
বুধবার দিনগত রাত আনুমানিক ১টার সময় মগবাজার ওয়ারলেসের বিটিসিএল ভবনের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে,রাত ১টার দিকে মোটরসাইকেলযোগে দুই যুবক বিটিসিএল ভবনের সামনে আসে। এরপর তারা অতর্কিত ভাবে আনসার সদস্য আব্দুল আলীমের উপর এলোপাথালি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় আনসার সদস্য আব্দুল আলীমকে দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকি‍ৎসক আলীমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]